শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৩:২১ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়নে নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত
মাসুদ হোসেন : আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীকে বিজয়ী করতে ইউনিয়ন যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল বাশার রনির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির সুমন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আঃ হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সহ সভাপতি শাহিদুল আলম মাহফুজ খন্দকার, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সিমুল হাসান সামনু, সদস্য মোরশেদ আলম মিয়া, যুবলীগ নেতা জহিরুল ইসলাম কাকন।
আসন্ন শাহমাহমুদপুর ইউপি নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ইউনিয়ন যুবলীগের জরুরী সভায় বক্তব্য রাখছেন উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির সুমন।
জরুরী সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্ছসিত হচ্ছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে হাজারো কোটি টাকার উন্নয়ন হয়েছে। তাই আমরা আওয়ামী লীগ কর্মীরা মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার অধিকার একমাত্র আমাদেরই আছে। এ ইউনিয়নে আর অন্য দলের চেয়ারম্যান দেখতে চাই না। আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আ’লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। আওয়ামী সংগঠনের প্রত্যেকেই একটি কর্মী তালিকা করে ৯টি ওয়ার্ডে প্রতিদিন কাজ চালিয়ে যেতে হবে।
এসময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুজন, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, রুবেল কারী, সদস্য কবির পাটওয়ারী, জহির হোসেন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিছ আক্তার, সাধারণ সম্পাদক পিরোজা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন আল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান বেপারী সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital