বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ষাটনল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আলম সরকারের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৫:১০ পিএম
ষাটনল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আলম সরকারের মতবিনিময় সভা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আলম সরকারের আনারস প্রতিকের পক্ষে মতবিনিময় সভা পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আলম সরকার বলেন, আনারস প্রতিক আমার নয়, এটা ষাটনল ইউনিয়ন বাসীর। এই ইউনিয়নের জনগন চায় একটা সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হলে আনারসে মার্কাকে কেউ ঠেকাতে পারবেনা। তিনি আরও বলেন, সাধারণ মানুষ অপেক্ষায় আছে ২৮ তারিখ ভোটের অপেক্ষায়। ঐ দিন তারা ভোটের মাধ্যমে প্রমান করে দিবে আনারস তাদের মনোনীত মার্কা।

ফেরদৌস আলম সরকার বলেন,আমি নির্বাচিত হলে ষাটনল ইউনিয়ন বাসীদের নিয়ে উন্নয়ন করে যাবো। সমাজের সুবিধা বঞ্চিত, অবহেলিত ও অসহায় গরীব দুখী মানুষের পাশে থাকবো।

এসময় আরও বক্তব্য রাখেন সমাজ সেবক ওসমান গনি মাস্টার, বাছেদ সরকার, শহিদ উল্লাহ মেম্বার, আব্দুস ছোবহান প্রধান, সাবেক ইউপি সদস্য মনির, বাদশা মিয়া, মানিক মিয়া,খায়রুল, গোলাম মোর্তজা, মুক্তার হোসেন প্রধান, হোসেন, বাচ্চু প্রধান,সেলিম মিয়া প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital