সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে উন্নয়ন সহায়তা তহবিল থেকে চারটি বিদ্যালয়ে বিভিন্ন সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২, ৫:৪৮ পিএম
মৈশাদীতে উন্নয়ন সহায়তা তহবিল থেকে চারটি বিদ্যালয়ে বিভিন্ন সামগ্রী বিতরণ
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিল থেকে চারটি বিদ্যালয়ে কম্পিউটার,মাইক সেট,ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
শনিবার মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী বিদ্যালয়ের  প্রধানদের হাতে এ সব সামগ্রী তুলে দেন।
এ সময় মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম এ সব বিদ্যালয়ের শিক্ষার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং বিদ্যালয় গুলোতে শিক্ষার মান বৃদ্ধি করার জন্য সার্বিক ভাবে সহযোগীতার আশ্বস্ত করেন।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।