শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের গজরা ইউনিয়নের কৃষ্ণপুরে নৌকা প্রতীকের উঠান বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:০৮ পিএম
মতলব উত্তরের গজরা ইউনিয়নের কৃষ্ণপুরে নৌকা প্রতীকের উঠান বৈঠক
মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের গজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষ্ণপুর ইকরা আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ১৯ নভেম্বর বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ উল্লাহ মাস্টারের নৌকা প্রতীকের উঠান বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল হান্নান দর্জি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ হানিফ দর্জি।
গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ,ওটার চর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ শহীদ উল্লাহ মাস্টার, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, গজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এমএ সাত্তার প্রধান,প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান,ওটার চর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর মাষ্টার,বদরপূর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান মাষ্টার, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন রাঢ়ী, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মানিক মিয়া,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম, গজরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সালেহা বেগম, প্রচার সম্পাদক পুতুল রানী,গজরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহসিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র ভৌমিক, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম,দফতর সম্পাদক নাজির আহমদ,সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন,মোঃ জুয়েল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital