শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৩ দিন অনশনের পর প্রেমিককে কাছে পেলো প্রেমিকা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫:৪৬ পিএম
৩ দিন অনশনের পর প্রেমিককে কাছে পেলো প্রেমিকা
কচুয়া প্রতিনিধি :চাঁদপুরের কচুয়ায় টানা তিন দিন অনশন শেষে অবশেষে দীর্ঘ দিন ধরে প্রেম করা সেই প্রেমিকের সাথে বিয়ের পিড়িতে বসল বগুড়ার গাবতলী উত্তরপাড়া এলাকার কলেজে পড়ুয়া শিক্ষার্থী রুমানা আক্তার নেহা।
২৪ জুলাই রোববার রাতে কচুয়া উপজেলার দেবীপুর গ্রামে দেলোয়ার হোসেন চৌধুরীর পুত্র সৌদী প্রবাসী বোরহান উদ্দিন চৌধুরীর সাথে টেলিফোনে এ বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। বিয়েতে ৩ লক্ষ টাকার কাবিনে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে পড়ান কাদলা ইউনিয়নের কাজী মোহাম্মদ উল্যাহ।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নুরে-ই আলম রিহাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শরীফ মজুমদার, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহীউদ্দিন মাহী, সদস্য মিজানুর রহমান,স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক চৌধুরীসহ বর পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলার গাবতলী উপজেলার মহাস্থান কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী রোমানা আক্তার নেহা বিয়ের দাবীতে কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের চৌধুরী বাড়ীর সৌদী প্রবাসী বোরহান উদ্দিন চৌধুরীর বাড়ীতে বিয়ের দাবিতে উঠেন।
পরে খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে আসলে এলাকার গন্যমান্য লোকজন রোমানা আক্তার নেহা’র বক্তব্য শুনে উভয় পক্ষের সাথে কথা বলে পরবতীতে রোববার রাতে বিয়ের আয়োজন সম্পন্ন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital