শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৪ টি ইউপি’তে আ’লীগের মনোনয়ন যুদ্ধে নৌকা চাইলেন ৩১ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৪:০২ পিএম
শাহরাস্তিতে ৪ টি ইউপি’তে আ’লীগের মনোনয়ন যুদ্ধে নৌকা চাইলেন ৩১ জন
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আ’লীগের বর্ধিত সভায় আসন্ন ৪টি ইউপির নির্বাচনের মনোনয়ন যুদ্ধে নৌকা চাইলেন ৩১ জন প্রার্থী।
বৃহস্পতিবার (২৮-অক্টোবর) উপজেলার  টামটা  উত্তরে সকাল ১০ টায় বলশীদ হাজী ইয়াকুব আলী উবি ও বিকেল ৪টায়  টামটা দক্ষিন ইউপির আজাগরা সপ্রাবিতে উপজেলা আ’লীগের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন  (সাবেক) উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় সভা‌য়  উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপ্রদানে   দলীয় কর্মীদের প্রস্তাব সমর্থনের  মাধ্যমে অত্র ইউপি গুলোতে আগ্রহী প্রার্থী চূড়ান্ত করা হয়। ওই সময় টামটা উত্তর  ইউপিতে ৮জন নৌকার প্রতীক পেতে নাম প্রস্তাব সমর্থন করা হয়। মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, আলমগীর কবির মজুমদার পলাশ, মোঃ নজরুল ইসলাম, খন্দকার মনিরুজ্জামান শান্ত, দিদার হোসেন পাটোয়ারী, শফিউল আযম স্বপন, আব্দুর রউফ  দর্জি, শ্রমিক নেতা কামাল হোসেন। ওই দিন বিকেলে টামটা দক্ষিণ ইউপিতে ৯ জনের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবিত নাম হল, বর্তমান চেয়ারম্যান জহির আলম মানিক, কাজী নজরুল ইসলাম, আবুল খায়ের মোল্লা, আলহাজ্ব শফিকুর রহমান, জসিম উদ্দিন পাটোয়ারী জনি, কামাল হোসেন,  জাহানারা বেগম, ইকবাল হোসেন, জামাল আহমেদ ।
অন্যদিকে বুধবার (২৭-অক্টোবর) সকালে ১০ টায় উপজেলা আ’লীগের উদ্যোগে চিতোষী পূর্ব ইউপির  আর এন্ড এম উবির মিলানায়তনে অনুরূপ আরেকটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সময় ৬ জনের নাম প্রস্তাব করেন তারা হলেন, বর্তমান চেয়ারম্যান   মো: আবু ইউসুফ পাটোয়ারী ,  আলহাজ্ব কামরুল ইসলাম মজুমদার,  মো: ফারুকুল আলম, নজরুল ইসলাম স্বপন, এড. বেলায়েত হোসেন মিজান, যুবলীগ নেতা একরাম হোসেন । অন্যদিকে বিকেলে আয়নাতলী ফরিদ উদ্দিন  উবিতে অনুরূপ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ৮ জনের নাম প্রস্তাব করা হয়। তারা হলেন: উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল,  এইচ.এম শোয়েব দেওয়ান,  আনোয়ার হোসেন, জসিম উদ্দিন পাটোয়ারী, সাইফুল ইসলাম মোল্লা, শামসুল হক মিয়াজী শামু,   রুমা আক্তার, ও ছাএলীগ নেতা আজিজুর রহমান তৌসিফ।এদিকে বর্ধিত সভা উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ব্যানার,ফেস্টুন, প্লেকার্ড, নিয়ে মিছিল সভাস্থল মুখরিত করে তোলে। ওই সময় বিভিন্ন প্রার্থীর পক্ষে দলীয় কর্মী সমর্থকদেরকে  স্লোগান দিতে দেখা গেছে।
৪’টি ইউপিতে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে সম্পৃক্ত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের  ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ।
বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাছরিন জাহান  চৌধুরী শেফালী ,পৌর মেয়র ও পৌর আলীগের আহবায়ক হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএসসি,  যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, পৌরসভার সাবেক আ’লীগের আহবায়ক রেজাউল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির মো. আদেল, চৌধুরী  মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু,প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম আনোয়ার, পৌর আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক আবদুল মান্নান বেপারী,  উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক চেয়ারম্যান ওমর ফারুক দর্জি,  উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপন,  সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মাহবুব আলম চৌধুরী,উপজেলা ছাএলীগ সভাপতি ইমদাদুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ৪ ইউপিতে আ’লীগের সকল স্তরের দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিতিতে সরব ছিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital