বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তির দৃশ্যমান উন্নয়ন আমার হাতে সম্পন্ন হয়েছে; রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৬:২৩ পিএম
শাহরাস্তির দৃশ্যমান উন্নয়ন আমার হাতে সম্পন্ন হয়েছে; রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

মো. মাসুদ রানা ও নোমান হোসেন আখন্দ : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত  বার্ষিকী ও জাতীয়  শোক দিবস উপলক্ষে এক  আলোচনা সভা ও মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৬-আগস্ট) বিকেলে শাহরাস্তি  পৌরসভা  কার্যালয়ের প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে এটি অনুষ্ঠিত  হয়।

পৌর মেয়র আলহাজ্ব হাজী আঃ লতিফের সভাপ্রদানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,  পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি তার বক্তব্য বলেন, শাহরাস্তি হাজীগঞ্জ নির্বাচনী এলাকায়  পূর্বে উন্নয়ন বলতে দৃশ্যমান কিছুই ছিল না। আজ উন্নয়নের যে মহাযজ্ঞ দৃশ্যমান সব আপনাদের সমর্থনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় আমার এ হাতে হয়েছে।ওই সময়  তিনি এ সংসদীয় আসনের চার বার সাংসদ হিসেবে  যে উন্নয়ন কাজ সম্পাদন করেছেন তার একটি ফিরিস্তি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন।

Model Hospital

তিনি শাহরাস্তি হাজিগঞ্জে ডাকাতিয়া নদীর উপর চলমান কার্যক্রম সহ ৯ টি ব্রিজ নির্মাণের কথা তুলে ধরেন।

এছাড়া হাজীগঞ্জ শাহরাস্তি শতভাগ বিদ্যুৎ আয়নের আওতায় এসেছে যার সুফল জনগণ এখন ভোগ করছে। অবকাঠামগত উন্নয়ন প্রসঙ্গে প্রায় ৮ শ’ ব্রিজ কালভার্ট, ৭- ৮ শ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভৌত অবকাঠামো হাইরাজ বিল্ডিং, ১৫০ কোটি টাকা ব্যয়ে প্রধান সড়ক নির্মাণের কথা তুলে ধরেন।

এছাড়া তিনি শাহরাস্তিতে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ, ফায়ার সার্ভিস, পৌরসভার গ্রেড পরিবর্তন ও ভবন নির্মাণ, আর্সেনিক প্রবল এলাকা হিসেবে শাহরাস্তি পৌর শহরে সুপ্রিয় পানির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ প্রসঙ্গে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফকে ধন্যবাদ প্রদান করেন, গ্রামীণ জনপদের গভীর  নলকূপ স্থাপন করেন।

এছাড়া তিনি শাহরাস্তি পৌরসভার উন্নয়নের সকল ধরনের সহযোগিতা করছেন বলে জানান।বর্তমান  পৌরমেয়রের মেয়াদকালে কার্যক্রম নিয়ে তিনি ভূয়শী প্রশংসা করেন। সম্প্রতি ডাকাতিয়া নদীকে খনন করে নাব্যতা কমিয়ে মৎস্য চাষের উপযোগী  করা, একই সঙ্গে ৪৭ কোটি টাকা ব্যয়  সূচিপাড়া ব্রিজ হতে ছিখটিয়া ব্রিজ পর্যন্ত চলমান নির্মানাধীন ওয়াকওয়ে, টেন্ডার প্রক্রিয়া মডেল মসজিদ, ভূমি অধিগ্রহণের অপেক্ষায় স্টেডিয়ামের কথা তুলে ধরেন। আইনশৃঙ্খলা প্রসঙ্গে কিশোর  গ্যাং প্রসঙ্গে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন। শাহরাস্তি হাজীগঞ্জে এই ধরনের কোন অস্তিত্ব খুঁজে পেলে তার কঠোর হস্তে দমন করার কথা তুলে ধরেন। পরে সাংসদ বঙ্গবন্ধুর সপরিবারে নিহতের স্মরণে তাদের  আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।

পৌর কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, মেহের ডিগ্রী কলেজের  অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শাহরাস্তি পৌরসভা প্রধান  নির্বাহী কর্মকর্তা (ভার) রোটাঃ তোফায়েল আহমেদ  শেখ, পৌর আলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আলীগের আইন বিষয়ক উপদেষ্টা এড. ইলিয়াছ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌরসভা প্যানেল মেয়র মোঃ শাহাবুদ্দিন, পৌর কাউন্সিলর মুকবুল আহমেদ, পৌরসভার  মহিলা  কাউন্সির বকুল, শাহরাস্তি  প্রেসক্লাবের  সভাপতি কাজী হুমায়ুন কবির।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংসদের একান্ত সহকারি মশিউর রহমান শাহিন, আ : মান্নান বেপারি, যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সহকারী প্রকৌশলী নেয়াজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শক সাইদুর রহমান, পৌরসভার প্রধান সহকারী মো. নজরুল ইসলাম, হিসাব শাখা প্রদান বাবু মানিক চন্দ্র ঘোষ।

এছাড়া পৌরসভার পুরুষ ও নারী কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা কর্মচারী, উপজেলা আ’লীগ, যুবলীগ ,ছাত্রলীগ সুশীল সমাজের ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।