শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জি এম হাছান তাবাচ্ছুমের গনসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৫:১৫ পিএম
ফরিদগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জি এম হাছান তাবাচ্ছুমের গনসংযোগ
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রেখে ফরিদগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের আস্থাভাজন উপজেলা আ’লীগ নেতা ও বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জি এম হাছান তাবাচ্ছুম ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
২০ নভেম্বর শনিবার বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চররনবলিয়া ও ইসলামপুর এলাকায় নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি এ গণসংযোগ করেন।
গণসংযোগ কালে ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী জি এম হাছান তাবাচ্ছুম বলেন, বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রাম কে শহরে পরিণত করার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে একটি আধুনিক, সমৃদ্ধশালী ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন একটি সেবা সম্বলিত আধুনিক ইউনিয়ন উপহার দেবো। সেজন্য সকল শ্রেনী পেশার মানুষের দোয়া সহযোগিতা ও ভালোবাসা চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital