বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রকৌশলী লাঞ্ছিত, লিখিত অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১২:৪৯ পিএম
ফরিদগঞ্জে প্রকৌশলী লাঞ্ছিত, লিখিত অভিযোগ

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদঞ্জে সরকারী সড়ক কেটে বাড়ির ভাউন্ডারি দেওয়াল নির্মানের সময় উপজেলা প্রকৌশলী বাধাঁ দিলে স্থানীয় যুবকের হাতে লাঞ্চিত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ ফরিদগঞ্জ থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

২২ আগস্ট সোমবার দুপুরে উপজেলার ৩নং সুবিদপুর (পুর্ব) ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সুবিদপুর গ্রামে সরকারী সড়ক কেটে ভাউন্ডারি দেওয়াল নির্মানের সময় উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ ও তার সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধাঁ প্রদান করেন।

এসময় নুরুন্নবী বক্কু ও সালাউদ্দিন দুই জনে মিলে ওই কর্মকার্তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রকৌশলী আবরার আহমেদ ও তার সহকর্মীকে মারতে তেড়ে আসে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এক পর্যায়ে ওই কর্মকর্তার মোটর সাইকেলের চাবি নেওয়ার চেষ্টা করে এবং তাদের লাঞ্ছিত করে।

Model Hospital

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ জানান, সড়ক কেটে ভাউন্ডারি দেওয়াল নির্মান করতে দেখে আমি তাদের কাজ বন্ধ করার জন্য বলি, তারা আমার কথা না শুনে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং এক পর্যায়ে আমাদের মারতে তেড়ে আসে ও বিভিন্ন ধরনের হুমকি দেয়। তিনি আরো জানান, এই ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি এবং আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এ বিষয়ে নুরুন্নবী বক্কু ও সালাউদ্দিন জানান, আমরা ওনাদের চিনতে পারি নাই, আমাদের মাঝে ভুল বুঝাবুাঝি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে দেখে আসছি। তাদের কাজ করা সঠিক নয়, সড়ক থেকে ৩ফুট দুরে দেওয়াল নির্মান করার কথা, তারা তা না মেনে কাজ করছে, এখন কাজ বন্ধ আছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলা প্রকৌশলীকে হেনস্থা করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং আমার ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার কাছে বক্তব্য নেওয়ার জন্য অফিসে গিয়ে না পেয়ে, একাধিক বার উনার মোবাইল ফোনে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital