শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় সদস্য পদে প্রার্থী মুকবুল হোসেন মিয়াজী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ২:২০ পিএম
জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় সদস্য পদে প্রার্থী মুকবুল হোসেন মিয়াজী

গাজী মোঃ ইমাম হাসান : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীদের নিয়ে নির্বাচনী মাঠ বেশ সরব হয়ে উঠেছে। বিভিন্ন প্রার্থীরা জানান দিচ্ছেন নিজের পরিচিতি, ইশতেহার ও কর্মপরিকল্পনা ও বিগত দিনের উন্নয়ন চিত্র।

এর ধারাবাহিকতায় এবারও প্রার্থী হয়েছেন বিগত জেলা পরিষদের সদস্য মোঃ মুকবুল হোসেন মিয়াজী।চাঁদপুর পৌরসভা, সদর উপজেলা পরিষদ ও ১৪ টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটেই জেলা পরিষদ সদস্য পদে নির্বাচনে লড়বেন তিনি।

রাজনৈতিক জীবনে মোঃ মুকবুল হোসেন মিয়াজী সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।দীর্ঘ সময় যুবলীগের নেতৃত্ব প্রদান ও বিগত সময়ে পরিষদের দায়িত্ব পালনের কারনে উপজেলা পরিষদ,পৌরসভা, ও ইউনিয়নের ভোটার ও নেতৃত্বের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয় প্রার্থী তিনি।

আসছে অক্টোবরের নির্বাচনে জেলা পরিষদের সদস্য পদে আবার ও প্রার্থী হওয়ার ব্যাপারে মোঃ মুকবুল হোসেন মিয়াজী বলেন আমি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী,বঙ্গবন্ধু আদর্শের সৈনিক।সেই আদর্শকেই ধারণ করে সদর থানা যুবলীগ করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। আমি বিগত জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর আমার ওয়ার্ডে প্রায় ৫০ লক্ষ টাকার অধিক কাজ করেছি।

Model Hospital

এগুলোর মধ্যে রয়েছে ৪ টি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান,বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে চেয়ার,টেবিলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরন ও সংস্কারের কাজ করেছি।জনগুরুত্বপূর্ণ কালবার্ট,একাধিক মসজিদ, গন সৌচাগাড়,পাকা ঘাটলা,স্ট্রীট লাইট,গন কবরস্থানসহ পরিষদের অর্থায়নে অনেক কাজ করেছি। বিভিন্ন অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন প্রদান করেছি।

তিনি আরোও বলেন বিগত বছরে সদস্য হিসাবে আমার কাজগুলো চেষ্টা করেছি শতভাগ সচ্ছতার সাথে করার জন্য।আমার কাজের মূল্যায়ন, সাধারণ মানুষের ভালোবাসা ও নেতাকর্মীদের প্রত্যাশায় আমি আগামী নির্বাচনে আবারও প্রার্থী হয়েছি।আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। প্রতিটি মানুষেরই জনপ্রতিনিধিদের কাছে চাওয়া পাওয়া বা অনেক দাবী থাকে।

যেমন সুখে, দুঃখে পাশে থাকা, মানুষের খোঁজ খবর নেয়া। সেই স্থান থেকে আমি বলবো সকলের দোয়া ও ভোটে আমি যদি পুণরায় নির্বাচিত হই তাহলে ভোটার ও সাধারণ জনগণের পাশে থেকে অবশিষ্ট উন্নয়ন কাজ সমাপ্ত করবো। ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital