শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রচারণায় ব্যস্ত দলীয় নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১২:৪৮ পিএম
মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রচারণায় ব্যস্ত দলীয় নেতৃবৃন্দ
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া প্রচার প্রচারণায় দলীয় নেতৃবৃন্দ মাঠে নেমেছেন।
রোববার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকা প্রতীকের প্রচারণা করছেন।
দুপুরে কালির বাজারে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসাইন, সদস্য আলহাজ্ব হুমায়ুন কবির ভুইয়া, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম সহ নেতৃবৃন্দকে নৌকার পক্ষে প্রচারণা করতে দেখা যায়।
এসময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমি নিজেও একজন নৌকা প্রতীক প্রত্যাশী ছিলাম। দল থেকে আমি মনোনয়ন পাইনি। তাই মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন তা আমি মেনে নিয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করছি। নৌকা মানেই মুক্তিযুদ্ধের প্রতীক, নৌকা মানেই উন্নয়নের প্রতীক। তাই সবাই উন্নয়নের জন্য নৌকা ভোট দিন। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন হবে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসাইন বলেন, ব্যক্তির চেয়ে দল বড় তাই দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করছি।
আগামী ২৮ নভেম্বর সকলেই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হুমায়ুন কবির ভুইয়া বলেন, আমাদের বাগানবাড়ি ইউনিয়নে নৌকা বিজয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মত সকল দলীয় নেতাকর্মী কাজ করছি। ২৮ নভেম্বর নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital