শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খাদ্য উৎপাদন না বাড়ালে আগামিতে খাদ্য সংকটে পড়বে দেশ; রোমান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৪ পিএম
খাদ্য উৎপাদন না বাড়ালে আগামিতে খাদ্য সংকটে পড়বে দেশ; রোমান

এস এম ইকবাল : ফরিদগঞ্জে ৩দিন ব্যাপি কৃষি মেলা ২০২২ এর সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবি মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়ােজিত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২২ সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি বলেন, কৃষি মেলায় যদি কৃষকরা না থাকে, তাহলে এ মেলা করে লাভ কি? যারা কৃষি অধিদপ্তর থেকে সুবিদা ভোগ করে, তারা যদি মেলা অংশ গ্রহণ না করে, তাহলে এ মেলার আয়োজন করে সরকারি টাকা খরচ করে উপকারিতা কি? তা আমার জানা নাই। সরকার প্রতি বছরে কৃষি ক্ষেতে যে বরাদ্দ দেয়, তা শুধু মাত্র কৃষকের উৎপাদন বাড়ানোর জন্য এবং কৃষকের উন্নয়নের জন্য, সেক্ষেত্রে এ মেলায় শতভাগ কৃষকে উপস্থিত করানোর প্রয়োজন ছিল। কৃষকদের উৎসাহ না দিলে কৃষকরা কৃষিতে অনেহা প্রকাশ করবে।

এসময় তিনি আরো বলেন, আমাদেরকে ভবিষ্যত সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। খাদ্য উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে খাদ্য সংকটে পড়তে হবে। বর্তমানে কৃষি একটি মর্ডান পেশা, অনেকেই মনেকরেন যারা কৃষি কাজ করেন তারা নিচু শ্রেণির মানুষ, এটা আসলে ঠিকনা, বিদেশেরে দিকে নজর দিয়ে দেখেন, রিস ম্যান যাদেরকে বলা হয়, তাদের অধিকাংশরাই ধনী ব্যক্তি। আমরা সকলে কৃষিতে এগিয়ে আসা প্রয়োজন। কৃষি দ্বারা দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। কৃষিতে নির্ভর হলে খাদ্য সংকট কমে যাবে।

Model Hospital

এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেহম, সাবেক ছাত্রনেতা কামরুল সাউদ, উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ।

পরে অনুষ্ঠানে অথিতিরকে ও কৃসকদের মাঝে পুরুস্কার প্রধান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital