শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন ফরিদগঞ্জের নুরুল ইসলাম  

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১:০৫ পিএম
মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন ফরিদগঞ্জের নুরুল ইসলাম  
এস এম ইকবাল : চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পেলেন ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম।
পুলিশ সুত্রে জানাযায়, গত আগস্ট মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলায় গ্রেফতারে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন লাভ করেছেন।
তারই স্বীকৃতি স্বরুপ ৪ সেপ্টেম্বর রোববার দুপুরে চাঁদপুর পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) এর হাত থেকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এসআই নুরুল ইসলাম।
জেলার মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়ে এসআই নুরুল ইসলাম জানান, পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) স্যারের দিকনির্দেশে এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল স্যারের সার্বিক সহযোগীতায় মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি।
তিনি আরো জানান, ফরিদগঞ্জ থেকে মাদক নির্মূল সহ সকল ধরনের সামাজিক অপরাধ দূর করতে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital