বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রিয়াদ বাংলাদেশ দূতাবাসে শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার সেবা প্রদান 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৫ পিএম
রিয়াদ বাংলাদেশ দূতাবাসে শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার সেবা প্রদান 

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় :  সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে সেবা নিতে আসা গুরুতর অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী প্রবাসীদের সুবিধার্থে হুইল চেয়ারের ব্যবস্থা নেয়া হয়েছে। সৌদি আরবে অনেক প্রবাসী গুরুতর অসুস্থ অবস্থায় বা বিভিন্ন দুর্ঘটনায় পতিত হয়ে চলাচলের অক্ষম হয়ে পড়েন।

এ প্রেক্ষিতে এ সকল প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের গেটে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে যাতে গাড়ি থেকে নেমেই হুইল চেয়ারে করে সেবা প্রদানের স্থানে যেতে পারেন।

১৪ সেপ্টেম্বর দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে এ হইল চেয়ারটির ব্যবস্থা করা হয়। সকালে দূতাবাসে সেবা নিতে আসেন চট্টগ্রামের পটিয়ার ৩৫ বছর বয়সী মোহাম্মদ হুমায়ূন। প্রায় দুমাস আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে চলাচলের অক্ষম হয়ে পড়েন হুমায়ূন।

এ প্রেক্ষিতে দূতাবাসের গেটে হুইল চেয়ারটি পেয়ে সাচ্ছন্দ বোধ করেন ও রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) কে আন্তরিক ধন্যবাদ জানান। অসুস্থ হুমায়ূনকে দূতাবাসের জরুরী সেবা প্রদান করা হয়।

Model Hospital

হুইল চেয়ার সেবা প্রদান উদ্বোধনের সময় দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা, কাউন্সেলর (শ্রম) রেজা-ই রাব্বি, প্রথম সচিব (শ্রম) মোঃ আলমগীর হোসেন ও প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital