শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বীর মুক্তিযোদ্ধা জয়দল আখনের জানাযায় হাজারো মানুষের ঢল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৯ পিএম
হাইমচরে বীর মুক্তিযোদ্ধা জয়দল আখনের জানাযায় হাজারো মানুষের ঢল
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে হাজারো মানুষের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়দল হোসেন আখনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
জানাযা পূূর্বে উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল ও হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন এ বীর মুক্তি যোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।  এসময় মরহুম বীর মুক্তি যোদ্ধার স্মরনে এক মিনিট নিরবতা পালণ করা হয়।
১৬ সেপ্টম্বর শুক্রবার বাদ জুমা নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।  জানাযা ও  গার্ড অব অনার শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
পারিবারিক সূত্রে জানাজায়, বীর মুক্তি যোদ্ধা জয়দল হোসেন আখন দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে অসুস্থ্য অবস্থায় ছিলেন। শুক্রবার রাত ২ টা ৩০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি ১ স্ত্রী,  ২ ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তাঁর এ মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital