শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত নারীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ২:২৮ পিএম
শাহরাস্তিতে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত নারীর মৃত্যু
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত নারীর (৫৫) মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর এ ঘটনা ঘটে।
শাহরাস্তি মডেল থানা, হাসপাতাল, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, স্থানীয়রা শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে অজ্ঞাত এক মহিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে শাহরাস্তি মডেল থানায়  সংবাদ দেয়। পরে থানার উপ-পরিদর্শক মোঃ মাহদী হাসান তাৎক্ষনিক ওই অচেতন নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওইখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬ টার সময় তাঁর মৃত্যু হয়।
এ প্রসঙ্গে পৌর শহরের অধিবাসীরা জানান, গত কয়েক মাস ধরেই অজ্ঞাত ওই নারী শারীরিকভাবে (মানসিক বিকারগ্রস্ত) বেশে এলাকার মেহের কালিবাড়ি এলাকায় ঘুরাফেরা ও বিভিন্ন স্থানে রাত্রিযাপন করতে দেখা গেছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, অজ্ঞাত মহিলার পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করে নির্বাচন কমিশনের কার্যালয়ে পাঠানো হচ্ছ। মরদেহ আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে  ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital