শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদ ইমাদ  উদ্দীনের “স্বপ্নছোঁয়া সাহিত্য সম্মাননা -২০২১” অর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৩:০২ পিএম
মোহাম্মদ ইমাদ  উদ্দীনের “স্বপ্নছোঁয়া সাহিত্য সম্মাননা -২০২১” অর্জন
মাসিক চিরকুটে সাহিত্য পত্রিকা এবং চিরকুটে সাহিত্য সংস্কৃতি পরিষদ’র যৌথ উদ্যোগে   “স্বপ্নছোঁয়া সাহিত্য সম্মাননা -২০২১” লাভ করেন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাওলানা মন্জিল নিবাসী সংগঠক, প্রাবন্ধিক ও কবি মোহাম্মদ ইমাদ উদ্দীন। এর আগে তিনি  ওপার বাংলা (কলকাতা)’র মহাবঙ্গ সাহিত্য পরিষদ হতে ০৬ ফেব্রুয়ারী ২০১৯ সালে  “মহাবঙ্গ কলম-সৈনিক সম্মাননা” অর্জন করেন। 
তিনি ছোটদের কাগজ মাসিক টুনটুনির উদ্যেগে “টুনটুনি শিশুসাহিত্য পুরস্কার ২০১৮” লাভ করেন।
তিনি কিশোরকাল থেকে দেয়ালিখায় দিয়ে লেখালেখি শুরু করেন।বিভিন্ন ম্যাগাজিন, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকা সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় তার প্রবন্ধ-নিবন্ধ,  গবেষণা ধর্মী লেখা, ছড়া ও কবিতা  প্রকাশিত হয়েছে।
এমন কি ওপার বাংলা (কলকাতা)’র বিভিন্ন অনলাইন ব্লগ ও প্রিন্ট মিডিয়াতেও লেখা পাবলিশ হয়েছে।
তাছাড়া মোহাম্মদ ইমাদ উদ্দীনকে “কণিকা- একটি রক্তদাতা সংগঠন” হতে ২০১৬ সাল ও ২০১৭ সালে যথাক্রমে সুপার ডোনার সম্মাননা স্মারক  প্রদান করা হয়। আর ২০১৭ সালে কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে আজীবন রক্তদাতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাছাড়া ২০১৫ সালে তাকে ওয়ার্কস ফর গ্রীণ বাংলাদেশ (ডব্লিউ জি বি) সংগঠন হতে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।২০১৩ সালে তিনি “জীবনবাতি” সংগঠন থেকে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড লাভ করেন ।
মোহাম্মদ ইমাদ উদ্দীন ঢাকা আলিয়া মাদ্রাসায় সাবেক মুহাদ্দিস এবং সিলেট আলিয়া মাদ্রাসায় সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস অধ্যাপক আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন (রহ:)’র কনিষ্ঠ সন্তান। তার  মাতার নাম ফাতেমা বতুল সিদ্দিকা। তিনি ৩ভাই ২বোনের মধ্যে সবার ছোট। তাঁর দাদার নাম মুফতি শফিউর রহমান (রহঃ)। তার দাদা “মুফতি সাহেব” নামে সুপ্রসিদ্ধ ছিলেন। তাঁর নানা আল্লামা আব্দুন নূর সিদ্দিকী (রহ)ও  একজন প্রখ্যাত আলেমে দ্বীন এবং অলীয়ে কামেল ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি) 

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।