শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাসে যুব উন্নয়নের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১:৩৬ পিএম
বাসে যুব উন্নয়নের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভ্রাম্যমাণ বাসে ৪৪ দিনব্যাপী ৪০ জনকে কম্পিউটার শেখানো হচ্ছে। বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে কঝলতে সারাদেশে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদফতর।

এই অধিদফতরের অধীনে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তায় ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার শেখানো হচ্ছে।

মঙ্গলবার বিকেলে এ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান ও যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেন’সহ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর ২০২১ ভিশন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তর করতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিতদের মধ্যে নতুন চেতনা আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Model Hospital

প্রশিক্ষণার্থীরা জানান, যুব উন্নয়নের এমন উদ্যোগে বেশ খুশি তারা। বিনা পয়সায় কম্পিউটারের প্রশিক্ষণ পাচ্ছেন। প্রশিক্ষণ শেষে সনদসহ বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর হবে বলেও আশা তাদের।

কম্পিউটার প্রশিক্ষক বলেন, সরকার যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এতে পিছিয়ে পড়া তরুণ-তরুণীরা প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী হতে পারবেন।

উপজেলা যুব উন্নয়ন কমর্কতা তারিক মাহমুদ হোসেন জানান, গ্রামের বিভিন্ন প্রান্তে থেকে আগতদের এমএস অফিস, গ্রাফিক ডিজাইন ও ইন্টারনেট আউট সাইডসহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হচ্ছে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা সনদ দেখিয়ে ব্যাংক থেকে অল্প সুদে ঋণও তুলতে পারবেন, যা দিয়ে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরসহ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital