বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ওচমান পাটওয়ারীর প্রতীক মোবাইল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৯ পিএম
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ওচমান পাটওয়ারীর প্রতীক মোবাইল

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় মোবাইল প্রতীক পেয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা কামরুল হাসানের কাছ থেকে তিনি মোবাইল প্রতীক গ্রহণ করেন।

জেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামশেদ ইসলাম শিকদার এ সময় উপস্থিত ছিলেন।

ওচমান গনি পাটওয়ারী ২০১৬ সালের ২৯ ডিসেম্বর মোবাইল প্রতীকে ৭৭০ ভোট পেয়ে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।

Model Hospital

নির্বাচনি প্রতীক পেয়ে এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব ওচমান পাটওয়ারীর বলেন, চাঁদপুর জেলা পরিষদের ৭০ ভাগ উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরেকবার জনপ্রতিনিধিদের ভোট কামনা করি। আশা করি কাজের ধারাবাহিকতা রক্ষায় তারা আমাকে মোবাইল মার্কায় ভোট দেবেন এবং উন্নয়নে সহায়তা করবেন।

তিনি আরও বলেন, প্রতীক কোনো বিষয় না। ভোটাররা সচেতন। তারা মার্কা চেয়ে ভোট দেয় না। মানুষ চেয়ে ভোট দেয়। মানুষের ভালো-মন্দ, প্রার্থীর আচার-আচরণ, কাজের মূল্যায়ন বিচার করে ভোট দেবেন।

আগামী ১৭ অক্টোবর এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার সকল পর্যায়ের ১ হাজার ২শ’ ৬০জন জনপ্রতিনিধি এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মোট ভোটার ১২৬০ জন। এর মধ্যে পুরুষ ৯৭৪ জন ও নারী ২৯৯ জন। জেলার ৮ কেন্দ্রের মোট ১৬ টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান কার্যক্রম চলবে। পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা এ নির্বাচনের ভোটার।

কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ
কচুয়ায় একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং একপেশে প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় ন্যায়বিচার ও পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির অতিরিক্ত আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মোছা. আছমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ কচুয়া আমলি আদালতে ২৫৩/২০২৫ নম্বর মামলা হিসেবে হত্যা মামলাটি দায়ের করেন আছমা। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম।
বাদীর অভিযোগ, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই কর্মকর্তা ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা দেওয়ার জন্য তাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করেই একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৩ অক্টোবর ২০২৬ আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন বাদী। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে মামলাটির পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে।
বিবাদী আসমা আক্তার বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের হত্যাকারীর বিচারের জন্য মামলা দায়ের করলে, সরজমিনে তদন্ত জন্য আদালত নির্দেশ দেয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম মামলা তদন্ত করতে আসলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা টাকা দেওয়ার পরও বিবাদীর কাছ থেকে আরো অধিক সুবিধা নিয়ে  একতরফা তদন্ত রিপোর্ট দেয়। আমি ন্যায় বিচারের জন্য আদালত, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।