সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই : ইউএনও সানজিদা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৩:০৮ পিএম
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই : ইউএনও সানজিদা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর শিশু থিয়েটারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেছেন, বাঙ্গালীয়ানা সংস্কৃতি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সক্রিয় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করা দুষ্কৃতিকারীদের সফল হতে দেয়া যাবেনা।
আমরা আমাদের যেই বাঙ্গালীয়ানা ঐতিহ্য তা সক্রিয় রাখতে হবে। আমরা আমাদের সংস্কৃতি নিয়েই সন্তুষ্ট থাকতে চাই।
৩১শে অক্টোবর রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশু থিয়েটারের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও সানজিদা শাহনাজ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নিয়ে যে অসাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে গেছেন। আমরা সেই নির্দেশনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছি। শুধু বলতে চাই, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। আমি শিশু থিয়েটারের এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি।
চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদের সভাপতিত্বে এবং শিশু থিয়েটার চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি পি এম বিল্লালের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানম, সিসিডিএস চাঁদপুরের সভাপতি সেলিম পাটওয়ারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক নুর মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মহসীন পাঠান, শহর সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রতিভা সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর ও প্রতিভা যুব নারী সংঘের সাধারণ সম্পাদিকা মুক্তা মনি প্রমূখ।
পরে অতিথিদের উপস্থিতিতে ফারাবী রাহমান জুয়েলের পরিচালনায় মনমুগ্ধকর গান ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।