বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শিক্ষানুরাগী মাষ্টার আজিজুল হকের ইন্তেকাল; এলাকায় শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ২:৫৪ পিএম
শিক্ষানুরাগী মাষ্টার আজিজুল হকের ইন্তেকাল; এলাকায় শোকের ছায়া
রাফিউ হাসান হামজা : শাহরাস্তি উপজেলার ১৭ নং রায়শ্রী উ: ইউনিয়নের ২নং ওয়ার্ড রায়শ্রী গ্রামের কৃতিসন্তান মাষ্টার আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো  ৫২ বছর। ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি ২ মেয়ে ২ ছেলে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৬ ভাই ৩ বোনের মাঝে তিনি সবার ছোট। তিনি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এলাকার পরিচিত মুখ আলহাজ্ব ওবায়দুল হকের ছোট ভাই।
বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে তিনার হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান নব রবি শিক্ষালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মানুষ গড়ার কারিগর ব্যক্তিটি মরনব্যাধি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।দীর্ঘদিন যাবত ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ibn sina diabeties
তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।মুসলিম ও হিন্দু সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।জানাযায় ছুটে আসেন দূরদূরান্ত থেকে ছাত্র,সহপাঠী, সহকর্মী ও আত্মীয়স্বজনসহ অনেকে।
শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মোস্তফা কামাল,সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু,এ.এস.পি শেখ শাহজাহান,বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসাইন,পাঁচথুবী আহমদিয়া ফাজিল মাদ্রাসার আবরি বিভাগের অধ্যাপক মাওলানা হেদায়েত উল্যাহ,চন্ডিপুর দাখিল মাদ্রাসার  সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মহিউদ্দিন,রায়শ্রী  দঃ পাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা শেখ মিজানুর রহমান,  আব্দুল মজিদ স্কুলের প্রধান শিক্ষক গাজী সালা উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শিক্ষানুরাগী মাষ্টার আজিজুল হক কর্মজীবনের শুরুতে রায়শ্রী শিশু শিক্ষা নিকেতন যাহা বর্তমানে শেখ শাহজাহান আদর্শ বিদ্যালয় নামে পরিচিত উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন।  পরবর্তীতে নিজে প্রতিষ্ঠা করেন রায়শ্রী নব রবি শিক্ষালয় ও এর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি চন্ডিপুর মহিলা দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।