বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে কামাল হোসেন ও আনোয়ার গং’র বিরুদ্ধে পাঁচ গ্রামের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ২:৪৮ পিএম
শাহরাস্তিতে কামাল হোসেন ও আনোয়ার গং’র বিরুদ্ধে পাঁচ গ্রামের মানববন্ধন

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে প্রতারক ও মামলাবাজ কামাল হোসেন তার ভাই আনোয়ার হোসেন গং কর্তৃক মানুষের সম্পত্তি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রতারনার মাধ্যামে অর্থ আত্মসাৎ, জাল দলিল সৃজন বিভিন্ন মিথ্যা অভিযোগের হয়রানি থেকে বাঁচতে স্থানীয় ৫টি গ্রামের শত শত লোক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

৬ ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় আয়নাতলী বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানায়, প্রতারক কামাল হোসেন ভূমিদস্যু, মামলাবাজ, ভূয়া দলিল জালজালিয়াতির মূলহোতা, একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী, বহু অপকর্মের হোতা, সরকারী জমি দখল ও বিক্রয়কারী, আয়নাতলী, নুনিয়া, কোয়াঁর, হাড়িয়াঁ, উঘারিয়া সহ ৫টি গ্রামের শত শত লোককে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে সর্বশান্ত করছে। তার অত্যাচারে সাধারন নিরীহ অসহায় লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। সে সরকারী সম্পত্তি দখল করে ভূয়া দলিল সৃজন করে মানুষের কাছে বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়েছে। সে মানুষের সম্পত্তি দখলে নিয়ে দলিল সৃষ্টি করে জবরদখল করে। কেউ এতে বাধা দিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সর্বশান্ত করছে। তাকে এ কাজে সহযোগিতা করছেন তার সহোদর ভাই আনোয়ার হোসেন ও অন্যান সাঙ্গপাঙ্গরা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মিজান, আবদুল হান্নান, ঈসমাইল হোসেন, বাবুল হোসেন, মো: বাহার, মাহবুব আলম, মাসুদ আলম, আবু তাহের, মজিবুর রহমান, খলিলুর রহমান, হুমায়ুন আহম্দে,আবদুল মান্নান, মেহেদী, কামাল হোসেন, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, মো: টিটু, মিলন, আনোয়ার হোসেন, সবুজ, খায়রুন নেছা, মিলন হোসেন প্রমুখ। সভায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Model Hospital

প্রতারক মামলাবাজ কামাল হোসেন ও আনোয়ার গং এর হয়রানি থেকে বাঁচতে তাদের বিচার ও কঠিন শাস্তির দাবী করে সংসদ সদস্য মহোদয়, চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহরাস্তি অফিসার ইনচার্জ (ওসি) হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধনে নারী, বয়োবৃদ্ধ, যুবক সহ ৫টি গ্রামের ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।