সকলের সমন্বয়ে জেলা পরিষদের সকল উন্নয়নমূলক কাজ করা হবে; ওচমান গনি
সজীব খান : চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী, হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন, মতলব দক্ষিন উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ কবির আহমেদ, হাজিগঞ্জ পৌর মেয়র মাহবুবুউল আলম লিপন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মতলব পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আবদুল কুদ্দুছ, নবনির্বাচিত সাধারণ সদস্য ১নং ওয়ার্ড মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ২নং ওয়ার্ড সদস্য খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড সদস্য আলী আক্কাছ, ৪নং ওয়ার্ড সদস্য মো. আল-আমিন ফরাজী, ৫নং ওয়ার্ড সদস্য মো. আলাউদ্দিন সরকার, ৬নং ওয়ার্ড সদস্য তৌহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য মো. বিল্লাল হোসেন, ৮নং ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন, সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ড সদস্য (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) আয়শা রহমান, ২নং ওয়ার্ড সদস্য (মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া) তাছলিমা আক্তার এবং ৩নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) জান্নাতুল ফেরদৌসী।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আলাহজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে সকলে মিলে কাজ করতে হবে। জেলা পরিষদের সকল উন্নয়নমূলক কাজগুলো সকলের সমন্বয়ে করা হবে। এ জন্য সবাইকেই যার যার অবস্থান থেকে সহযোগীতা করতে হবে। জেলা পরিষদের সকল সদস্যগন জনকল্যাণে কাজ করলে চাঁদপুর জেলা পরিষদের সুনাম অক্ষুন্ন থাকবে।

আশাকরি যারা সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এসেছে, তারা সকলেই জনবান্ধব বলে ভোটাররা তাদেরকে মূল্যায়ন করেছে। ভোটারদের মূল্যবান ভোটের মর্যাদা সাবাইকে রাখতে হবে।

তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালীর রাখার রাাজা বঙ্গবন্ধুর আর্দশ অনুপ্রানীত হয়ে কাজ করলে দ্রুতই সকল সদস্যগনের যার যার ওয়ার্ডে উন্নয়ন মূলক কাজ যথা নিয়মে হবে। আমাদের সবাইকেই জনগনের সেবার মান বৃদ্ধি করার মনমানুষিকতা থাকতে হবে।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।








