বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সমতটের কাগজ লেখক সম্মাননা ২০২১ পেলেন নুরুন্নাহার মুন্নি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ১২:০৪ পিএম
সমতটের কাগজ লেখক সম্মাননা ২০২১ পেলেন নুরুন্নাহার মুন্নি
প্রেস বিজ্ঞপ্তি : সমতটের কাগজ লেখক সম্মাননা ২০২১ পেলেন চাঁদপুরের কৃতিসন্তান নুরুন্নাহার মুন্নি।
২৬ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমতটের কাগজ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সম্মাননা প্রদান করা হয়। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্যে তাকে এ সম্মাননায় অভিষিক্ত করা হয়।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ধনুয়াখলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের সভাপতিত্বে ও গীতিকার শিপন মানবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেডিক্যাল এডোকেশন মিনিস্ট্র অব হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর জেনারেল অধ্যাপক কামদা প্রসাদ সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র সংবাদপাঠিকা নাসরিন ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, গীতিকার এম.আর মনজু, অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম শামীম, বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ঝর্ণা আলমগীর, সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার আবুল হাসেম আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। এর আগে বিকেল ৩টায় অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ফখরুল হুদা হেলাল।
উল্লেখ্য, নুরুন্নাহার মুন্নি জন্ম ১৪ অক্টোবর ১৯৮২ সালে চাঁদপুরে জন্ম গ্রহণ করেন।  চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৯ সাল থেকে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital