সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে স্বাস্থ্য বিষয়ক মেডিকেল শিক্ষার্থীদের সচেতনতামূলক অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ১২:৪৯ পিএম
চাঁদপুর সরকারি কলেজে স্বাস্থ্য বিষয়ক মেডিকেল শিক্ষার্থীদের সচেতনতামূলক অনুষ্ঠান

ক্যাম্পাস রিপোর্ট : রবিবার (২৮ নভেম্বর) দুপুর দুটায় চাঁদপুর সরকারি কলেজের রাজু ভবনের ১০৮ নং কক্ষে চাঁদপুর মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেস্টস সোসাইটি (বিএমএসএস) এর উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার ‘‘চারুর হাসিমুখ’’ অনুষ্ঠিত হয়। কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির প্রায় দুইশত ছাত্রী এতে অংশগ্রহণ করে।

প্রফেসর অসিত বরণ দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ স্বাস্থ্য বিষয়ক এ ধরণের একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করায় চাঁদপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ভবিষৎ এ চাঁদপুর সরকারি কলেজ এবং চাঁদপুর মেডিকেল কলেজ কাঁধে কাঁধে মিলিয়ে আরো সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আলোচ্য সেমিনার থেকে অর্জিত জ্ঞান অন্য ছাত্রীদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে পিসিওএস (পলি সিস্ট ওভারিয়ান সিনডোম) বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন চাঁদপুর মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

প্রানবন্ত সঞ্চালনায় ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী সাবেকুন নাহার প্রান্তি। তাকে সহযোগিতা করেন ৩য় বর্ষের রিপা তামিমা, তাসকিন ফারাহ, কামরুন নাহার কেয়া, মাহফুজা আফরিন তমা, জান্নাতুন নাহার ঝুমি, সাবরিনা তাবাস্্সুম ফারিন, শামছুন নাহার হেনান, জাহিন বানজিবা প্রমা, শাহরিয়ার হক, সফওয়াত সাইফ উল্লাহ এবং সাফায়াত সাজিদ। মেডিকেল কলেজের প্রথম বর্ষের রিজোয়ানা ইসলাম, সানিলা সারা, মারিয়া আলম, অর্পিতা মজুমদার, রনফুজ্জামান অরিন, হীরা মনি, নাবিলা নাহরীন এবং তানিশা তানজীম তকী উপস্থিত ছিলেন।

Model Hospital

চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আনিসুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কামরুল হাছান এবং ডেফোডিল কলেজের অধ্যক্ষ মোঃ জামশেদের রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতানা তৌফিকা আক্তার, প্রভাষক রোকসানা আক্তার, ইংরেজি বিভাগের প্রভাষক নিশাত আমিন, এস এম জাকিয়া জাহান, সমাজকর্ম বিভাগের প্রভাষক নাশিদ সিফাত এবং রসায়ন বিভাগের প্রদর্শক লিজা আক্তার।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।