শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লার কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ২:৪৩ পিএম
মতলব দক্ষিণে নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লার কৃতজ্ঞতা

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মোল্লা নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নায়েরগাঁও উত্তর ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও স্থানীয় সাংসদ এ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা।

কৃতজ্ঞতা প্রকাশকালে কামরুজ্জামান মোল্লা জানান, আমার এ ইউনিয়নের জনগণ আমাকে ভালোবেসে তাদের যে আমানত মূলবান ভোট আমাকে দিয়েছে। আগামী দিনে তাদের এ ঋণ আমি জনসেবার মাধ্যমে পরিশোধ করবো ইনশাআল্লাহ। নায়েরগাঁও উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের মূলবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনার ও প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান তিনি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital