বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যাচাই বাছাইয়ে হাইমচরে ২ ইউপির সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ২:৩০ পিএম
যাচাই বাছাইয়ে হাইমচরে ২ ইউপির সকল প্রার্থীর মনোনয়ন বৈধ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে ৪র্থ ও ৫ম ধাপের তফসিলকৃত ৪ ইউনিয়নের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারী। ৫নং হাইমচর ও ৩নং আলগী দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানিয়েছেন, হাইমচর উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন।
জানাজায়, ঘোষনাকৃত ৪র্থ ধাপে তফসিলে হাইমচরের ৩নং আলগী দূর্গাপুর দক্ষিন ও ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারন ছিল। এরই মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেন ২৫ নভেম্বর।
২৯ নভেম্বর যাচাই বাছাইয়ে দাখিলকৃত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা দেয়া হয়। পরবর্তীতে গত ২৭ নভেম্বর ঘোষনাকৃত ৫ম ধাপের তফসিলে হাইমচরের আরও ২ টি ইউনিয়ন ২নং আলগী দূর্গাপুর উত্তর ও ৪নং নীলকমল ইউনিয়নের নির্বাচনের তারিখ ৫ জানুয়ারি ঘোষনা করা হয়।
হাইমচরের ৪র্থ ও ৫ম ধাপের ঘোষনা কৃত ৪ ইউনিয়নের নির্বাচন এক সাথে ভোটগ্রহন করার লক্ষে ২৬ ডিসেম্বরের পরিবর্তে ৫ জানুয়ারী ভোটগ্রহনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ৫ম ধাপে ঘোষনাকৃত তফসিলে ২নং আলগী দূর্গাপুর উত্তর ও ৪ নং নীলকমল ইউনিয়নের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়ন যাচাই বাছাই ৯ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের সময় ১৫ ডিসেম্বর এবং ভোট গ্রহন ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার মো.শাহজাহান মামুন জানান, ৩নং আলগী দূর্গাপুর, ৫ নং হাইমচর, ২নং উত্তর আলগী ইউনিয়ন ও ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচন এক সাথে করার লক্ষে ৪র্থ ধাপের তফসিলকৃত ২ ইউনিয়নের নির্বাচন ৫ম ধাপের তফসিলের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশে ২৯ নভেম্বর হাইমচরের সকল প্রার্থীদের বৈধ মনোনয়নপত্র তালিকা জেলা নির্বাচন অফিসে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital