শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ইউপি নির্বাচন উপলক্ষে অ্যাডি. এসপির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৬:১৯ পিএম
হাইমচরে ইউপি নির্বাচন উপলক্ষে অ্যাডি. এসপির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
মোঃ সাজ্জাদ হোসেন রনি : আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত গাজীপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে মেঘনা নদী পাড়ি দিয়ে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়া‌ছিন আরাফাত ও হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।
ভোটের সুষ্ট পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়া‌ছিন আরাফাত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ট এবং নিরপেক্ষ করার লক্ষে উপজেলার গাজীপুর ইউনিয়নের মনিপুর কুতুবপুর মুজিব কিল্লা, ৪নং মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর দারুসসুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্রাসার ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন। তিনি প্রতিদ্বন্দি প্রার্থীসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করে বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ট করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেউ কোন ধরনের বিশৃংক্ষলার চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital