বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৪:১২ পিএম
চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর হাইমচর সড়কের বাংলা বাজার সংলগ্ন সিআইপি বেরিবাধের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছে ভূমিদস্যু চক্রেরা। সরকারি সম্পদ দিনের-পর-দিন দখল করে মার্কেট নির্মাণ করায় ও কোন ধরনের উচ্ছেদ অভিযান না করার কারণে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কতৃপক্ষ উদাসীনতার কারণে ভূমিদস্যু চক্রেরা ক্ষমতার প্রভাব খাটিয়ে এভাবে সরকারি সম্পদ দিনের পর দিন দখল করে নিচ্ছে।

হাইমচর উপজেলা ২ নং উত্তর আলগী ইউনিয়নের ২ নং ওয়ার্ড নয়ানি গ্রামের বাংলা বাজার বেরিবাধের পাশে প্লাস্টিকের বস্তার লাগিয়ে বেড়া দিয়ে প্রকাশ্যে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে চারতলা ভবন নির্মাণ করছে।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পূর্ব বাখরপুর গ্রামের বাসিন্দা মৃত আবদুল মান্নান খানের ছেলে ইব্রাহিম খান ও কামাল খানের ছেলে ওসমান খান প্রতিযোগিতা দিয়ে বাংলাবাজার এলাকায় সিআইপি বেরিবাদের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে এই বহুতল মার্কেট নির্মাণ করছে। চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ও হাইমচর নয়নি গ্রাম সীমান্তবর্তী এলাকা হাওয়ায় এই ইব্রাহিম খান ও ওসমান খান প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সরকারি সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

সরকারি সম্পত্তি দখল করায় খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভূমিদস্যুদের বাধা দিয়েও তারা পুলিশের কথা না শুনে ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

Model Hospital

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ করে বলেন, চান্দ্রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিম খান দীর্ঘদিন নারায়ণগঞ্জে রুটির বেকারিতে চাকরি করতো। সেখানে মোটা অংকের টাকা আত্মসাৎ ও চুরি করে চাঁদপুরে এসে তড়িঘড়ি করে সরকারি সম্পত্তির উপর ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভূমিদস্যু চক্ররা দিনের-পর-দিন সরকারি সম্পত্তি দখল করে দোকান পাট ও মার্কেট নির্মাণ করে যাচ্ছে।

এ বিষয়ে অভিযোগ ইব্রাহিম খান জানান, সিআইপি বেড়িবাঁধের পাশে সরকারি সম্পত্তি কিছু জায়গা পড়েছে এর পিছনে ব্যক্তিগত জায়গা হওয়ায় মার্কেট নির্মাণের কাজ শুরু করেছি। সবার সাথে যোগাযোগ করে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital