শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়নে একে ফ্যাশনের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ৭:০৬ পিএম
মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়নে একে ফ্যাশনের শীতবস্ত্র বিতরণ
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নে একে ফ্যাশন এন্ড একে সোর্সিং এর পক্ষ থেকে ১২শ’ অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজ সেবক  মো. আব্দুল কাইয়ুম মুন্সি।

গত ৭ জানুয়ারী শনিবার খাদেরগাঁও ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ড ব্যাপী এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় ইউনিয়নের মাছুয়াখাল সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠ, পুটিয়া জামিয়া আরাবিয়া শাহাজ উদ্দিন কাওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং মাঠ, ঘিলাতলী ঢালী বাড়ির সামনে, নাগদা ঢালীবাড়ী ঈদগাঁহ মাঠ ও পশ্চিম নাগদা এলাকায় অবস্থান নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

উল্লেখ্য মোঃ আব্দুল কাইয়ুম মুন্সী খাদেরগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম নাগদা মুন্সি বাড়ির মাওলানা মফিজুল ইসলাম মুন্সির ছেলে।

Model Hospital

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবীদ এমএ আজিজ ঢালী, শওকত মজুমদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মিজানুর রহমান, উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা এসএম মোরশেদ আলম, সমাজ সেবক কাউছার প্রধান, ইউপি সদস্য মো. খোকন বকাউল, শাহাদাত মুন্সি, ফয়সাল মুন্সি, সাহেব আলী বেপারী, স্বপন সরকার, লেয়াকত হোসেন, বাবুল বেপারী, চুন্নু মিয়াজী, মতিন মিয়াজী, সুমন মোল্লা, রাসেল প্রধান প্রমুখ।

এ সময় মো. আব্দুল কাইয়ুম মুন্সি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি খুব আনন্দিত। আমি এ জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের পাশে থেকে মানুষের সেবা করতে পারি।

ছবির ক্যাপশনঃ মতলবের খাদেরগাঁও ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন মো. আব্দুল কাইয়ুম মুন্সিসহ অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital