বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পেশাগত দায়িত্ব পালনে দুর্ঘটনার স্বীকার হলে নগদ অর্থ সহায়তার ঘোষণা হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ২:৩৮ পিএম
পেশাগত দায়িত্ব পালনে দুর্ঘটনার স্বীকার হলে নগদ অর্থ সহায়তার ঘোষণা হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা ও সদস্যদের মাঝে বিভিন্ন উপহার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ মধ্য বাজারে রোটারি ক্লাব কার্যালয়ে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নব-গঠিত কমিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির সদস্য খালেকুজ্জামান শামীম, সাহিদুজ্জামান ঝুটন, শাখাওয়াত হোসেন, গাজী নাছির, ইমাম হোসেন হীরা।

অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হাসান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, মনিরুজ্জামান বাবলু, মুনছুর আহমেদ বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, সাইফুল ইসলাম, পাপ্পু মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক এস এম মিরাজ মুন্সী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।

বক্তব্য শেষে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যদের হাতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
সভায় ৩৭ সদস্যের মধ্যে ৩৪ জন উপস্থিত ছিলেন।

Model Hospital

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, জহিরুল ইসলাম জয়, সংগঠনিক সম্পাদক গাজী মহিন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর দাস, দপ্তর সম্পাদক মজিব পাটোয়ারী, সহ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক হোসেন বেপারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক সুব্রত বাপ্পি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম নয়ন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জহির হোসেন, সদস্য কবির আহমেদ, আলমগীর হোসেন, মজিবুর রহমান রনি, মোহাম্মদ উল্যাহ বুলবুল, মাঈনুদ্দিন মিয়াজী ও রিয়াজ শাওন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন আপ্যায়ন বিষয়ক সম্পাদক জহির হোসেন, ও গীতা পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব, তথ্য ও নিজেদের ভাব বিনিময়ের মাধ্যমে সাংবাদিকতায় দক্ষতা, বস্তুুনিষ্ঠতা, সততা এবং সংবাদকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টির মহান লক্ষ্য নিয়ে ২০০৭ সালে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, কর্মশালা, উচ্চতর প্রশিক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা, সহমর্মিতা ও স্বার্থ রক্ষা, সংগঠনের সদস্যদের জন্য কল্যাণমূলক কর্মসূচী, পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন ও সাংস্কৃতিক মান উন্নয়নে প্রদক্ষেপ গ্রহণ করেছে।

পেশাগত দায়িত্ব পালনে কোন সদস্য দুর্ঘটনার স্বীকার হলে ৫ হাজার টাকা ও কোন সদস্য মারা গেলে এককালীন ৫০ হাজার টাকা তার পরিবারকে নগদ অর্থ সহায়তা করার ঘোষণা প্রদান করে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।