বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিনামূল্যে ১০০০ দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ৩:৫৫ পিএম
চাঁদপুরে বিনামূল্যে ১০০০ দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পুরান বাজার এলাকায় মধুসূধন উচ্চ বিদ্যালয়ের মাঠে ১৩ই জানুয়ারি ২০২৩ শুক্রবার ফেইথ বাংলাদেশ , এম, খান ফাউন্ডেশন, উইমেন্স ইম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন, ইনার হুইল ক্লাব অফ ঢাকা ওয়াসিস, প্রতিধ্বনি, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, অরবিস ইন্টারন্যাশনাল, মাঝহারুল হক বিএনএসবি চক্ষু হসপিটাল (চাঁদপুর), বিজয়ী–নারী উন্নয়ন সংস্থা, ব্রাইটার লাইফ স্কুল, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি এবং গ্রীন বাংলা নিউজ এর যৌথ আয়োজনে দুঃস্থ ১০০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা, শীতবস্ত্র বিতরণ ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম বলেন, ‘আমরা সারা দেশেই নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ প্রায় এক হাজার মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ দিচ্ছি।’
‘পাশাপাশি শীতার্তদের জন্যও আমরা ভালো মানের কম্বল দিচ্ছি। ভবিষ্যতেও যাতে মানুষের জন্য এভাবে কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।’
এ সময় কৃষি ব্যাংক চাঁদপুরের এ জি এম আরসাদুজ্জামান, পুরানবাজার এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন, জয়ধ্বনি বিদ্যাতয়ন এর প্রতিষ্ঠাতা তাপসি ভৌমিক, জয়ধ্বনি বিদ্যায়তনের অধ্যক্ষ সুূদিপ তন্ময়,ইনার উইল ক্লাব চাঁদপুর জেলার প্রেসিডেন্ট মাহমুদা খান, বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, ভাইস প্রেসিডেন্ট মিতু আক্তার, পুরান বাজার পুলিশ ফাড়ির এ এস আই মোঃ আলী, টাউন ফেডারেশনের সভাপতি নাজমা আলম, গ্রীন বাংলা নিউজের সম্পাদক আশিক খান, কবি ফয়েজ খান সহ সুধীজন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital