চাঁদপুরে শিক্ষক নাজমা আক্তারের নিহতের ঘটনায় মামলায় চার্জসীট অনিশ্চিত !
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ঘোষেরহাটে ঘাতক বোগদাদ বাসের আঘাতে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারের নিহতের ঘটনায় সড়ক পরিবহন ১০৫ ধারায় আইনে মামলা (নং ৪৭ তাং ২১নভেম্বর ২০২২ ) চলছে ধীরগতিতে । উক্ত আলোচিত মামলাটি চার্জসীট হবে কবে তা অনিশ্চিত হয়ে পড়েছে । ১মাস ২৩দিন অতিবাহিত হলেও মামলার কোন অগ্রগতি নেই । এরই মধ্যে ঘাতক বোগদাদ বাসের চালক আদালতে আতœসমার্পন করে কারাগারে যান এবং পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়েছেন ।

এখন আটক জব্দ ঘাতক বোগদাদ বাস ছাড়িয়ে নিয়ে আদালত পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন বোগদাদ বাসের মালিক পক্ষ । মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সলিমউল্লাহর ভূমিকা নিয়েও এরই মধ্যে প্রশ্ন উঠেছে । বোগদাদ বাসের পক্ষে একটি চক্র জোরালো ভাবে তৎবির চালিয়ে যাচ্ছেন । উক্ত মামলার বোগদাদ বাসের মালিক কুমিল্লার হক সাহেব এখনোও ধরাছোয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে । চার্জসীটে বোগদাদ বাসের মালিক কুমিল্লার হক সাহেবকে অর্ন্তভূক্তির দাবীও করছেন বাদী পক্ষ । মামলায় শুধুমাত্র এখনো ড্রাইভার আসামী রয়েছে ।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান ঘোঘেরহাটে শাহতলীর সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারের নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলায় তদন্তের বিষয়টি মামলার আইওকে গুরুত্বের সাথে দেখতে বলবো । আবশ্যই মামলারটি চার্জসীট হবে । দ্রুত চার্জসীট দেওয়ার ব্যবস্থা নিবো ।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এসআই তদন্তকারী কর্মকর্তা সলিম উল্লাহকে জানান,মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি ।









