বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পুলিশের এসি পরিচয়ে প্রতারক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৪:৫৩ পিএম
ফরিদগঞ্জে পুলিশের এসি পরিচয়ে প্রতারক আটক

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের এসি পরিচয় দিয়ে প্রতারনা করার সময় জনতা কর্তৃক এক প্রতারককে আটক করা হয়েছে।

১ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের শোভান রাস্তার মাথা এলাকা থেকে পুলিশের এসি ডিবি পরিচয় দিয়ে ওই এলাকার লোকজনকে ভয়ভীতি দেখানোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ সূত্রে জানাযায়, আটককৃত প্রতারক মো. আহসানুর প্রকাশ নাজমুল (৪১) জামালপুর জেলার, মেলান্দহ উপজেলার, বয়রাডাঙ্গা গ্রামের মৃত- সাইফুল ইসলামের ছেলে। প্রতারক নাজমুল ইতোপূর্বে চলতি বছরের মে মাসে ঢাকা হাজারীবাগ থানায় প্রতারনা করতে গিয়ে আটক হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, প্রতারক মো. আহসানুর প্রকাশ নাজমুল পুলিশের এসি ডিবি পরিচয়ে প্রতারনা করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয় এবং তাকে আটক করে নিয়মিত মামলা দিয়ে আমরা তাকে জেল হাজতে প্রেরন করেছি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital