শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপ-নির্বাচন; ডালিম প্রতীকে আব্দুল কাদের জয়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৫:১৩ পিএম
কচুয়া উপ-নির্বাচন; ডালিম প্রতীকে আব্দুল কাদের জয়ী

মো: রাছেল, কচুয়া : কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কচুয়া পৌরসভার উপ-নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের উপ-নির্বাচন। একটি মাত্র কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ডালিম প্রতীকের প্রার্থী আব্দুল কাদের ৫৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেছেন। তাঁর নিকটতম উটপাখি প্রতীকে প্রার্থী সোহেল আহমেদ তাজ ৪৮৮ ভোট পেয়ে দ্বিতীয় ও ৩৮৯ ভোট পেয়ে পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মোখলেছুর রহমান তৃতীয় স্থান অর্জন করেছেন। সর্বমোট ১৪শ ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী কচুয়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নজরুল ইসলাম বিপুল ভোটে বিজয় লাভ করে। নির্বাচনের কয়েক মাস যেতে না যেতেই গত ১৯ মে ঈদুল আযহার পরদিন তিনি হৃদক্রীয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এ আসনটি শূণ্য হয়ে পড়ে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital