বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বারি সরিষা-১৪ জাতের মাঠ দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৩:৪৮ পিএম
মতলব উত্তরে বারি সরিষা-১৪ জাতের মাঠ দিবস

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তরে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্বখাতের অর্থায়নে বারি সরিষা-১৪ জাতের প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাঠ দিবস আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

অনুষ্ঠানে উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার নাঈম।

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, চাঁদপুর সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার (জহিরাবাদ ইউনিয়ন) মো. শাহাদাত হোসেন, কৃষক দেলোয়ার হোসেন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো. আল-আমিন।

Model Hospital

মাঠ দিবসে শতাধিক কৃষক কৃষাণী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরিষা চাষের গুরুত্ব ও সরিষার তেল মানবদেহের জন্য কতটা উপকার এবং মানসম্মত তা তুলে ধরেন বক্তারা। সরিষা চাষে আরো আগ্রহী হাওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান করেন কর্মকর্তাবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital