শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৪:০০ পিএম
মতলব দক্ষিণে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে।
পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি চৌকস টীম দীর্ঘ প্রচেষ্টার পর অজ্ঞাত ওই যুবকের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে। নিহত ওই যুবক নোয়াখালী জেলার সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের লক্ষীপুর মুন্সী বাড়ির জহুরুল ইসলামের ছেলে  মো. দেলোয়ার হোসেন। তার বয়স ৪০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী সকাল ৮ টায় বাবুরহাট-গৌরীপুর পেন্নাই সড়কের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা এলাকার বিদ্যুতের সাব স্টেশন সংলগ্ন সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়।
পরে দিনভর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামসহ পিবিআই ও পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা অজ্ঞাত ব্যক্তির পরিচয় ও লাশের বিভিন্ন বিষয়ে তদন্ত করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। লাশ ময়নাতদন্তের পর আঞ্জুমানে দাফন করা হয়। এদিকে পিবিআই অধিকতর তদন্ত শেষে তার পরিচয় পায়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital