বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে নাগদা সপ্রাবি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৪:১১ পিএম
মতলব দক্ষিণে নাগদা সপ্রাবি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোজাম্মেল প্রধান হাসিব : বিদ্যালয় পরিচালনা কমিটির কোন সভাপতি বিদ্যালয়ে শিক্ষকদের ওপর প্রভাব বিস্তার ও অনিয়ম দূর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি বিএইচএম কবির আহমেদ। কোন সভাপতির অনিয়মের প্রমান পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

সোমবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ১৬২নং নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি এসময় আরও বলেন, নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার একমাত্র ৮ম শ্রেণীর পাঠদান চালু সরকারি প্রাথমিক বিদ্যালয়। লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রমগুলোতে এ বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। কিন্তু শ্রেণীকক্ষের সমস্যায় শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে ক্লাস করছে। এ সমস্যা সমাধানে চলতি অর্থ বছরেই একটি ভবন বরাদ্দে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। আশা করছি নতুন ভবনের টেন্ডার প্রক্রিয়ায় সম্পন্ন করতে পারবো।

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা এসএমসির সভাপতি আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার, ইউআরসির ইন্সট্রাক্টর মো. ছরওয়ার জাহান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন প্রধান, পাটোয়ারী ফাউন্ডেশনের প্রতিনিধি মহসিন পাটোয়ারী।

Model Hospital

এছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, এসএসসি সদস্য মো. মিজানুর রহমান ঢালী, ৮ম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরীন হ্যাপি, মতলব প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ জাকির, জাহাঙ্গীর আলম প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, মতলব প্রেসক্লাবের সদস্য আশরাফুল জাহান শাওলিন, সমির ভট্টাচার্য বলু, মহিলা মেম্বার রোকেয়া বেগম,সাবেক মেম্বার রানু বেগম, ৬নং ওয়ার্ড মেম্বার কাউছার আলম প্রধান, ৭নং ওয়ার্ড মেম্বার গোলাম মোস্তফা খন্দকার, এসএমসি’র সভাপতি গোলাম জিলানী তালুকদার, সদস্য আলাউদ্দীন তালুকদার, শাহিন তালুকদার, সাইফুল ইসলাম তালুকদার স্বপন, মনির হোসেন ঢালী, মজিবুর রহমান, পাটোয়ারী ফাউন্ডেশনের সভাপতি এসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ৮ম শ্রেণির ছাত্রী তামিমা আক্তার।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।