বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৭১ সদস্য পুর্নাঙ্গ কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১:৪০ পিএম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৭১ সদস্য পুর্নাঙ্গ কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলা কমিটির  ঘোষিত জিয়া সাইবার ফোর্স  শাহরাস্তি উপজেলার ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি  মোঃ ফরহাদ মামুন ও সাধারণ সম্পাদক  মোঃ নাজমুল হাছান এর স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ঠ শাহরাস্তি উপজেলা কমিটি অনুমোদন দেওয়া  হয়।
এতে সভাপতি মোঃ ফাহাদ পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান ও মোঃ শাকিল পাটওয়ারী কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি  ঘোষণা করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নের  নেতৃবৃন্দ কে নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
আগামীর স্লোগানকে সামনে রেখে সত্য প্রচারের মাধ্যমে অনলাইন ভিত্তিক সকল জাতীয়তাবাদকে ঐক্য গঠন করার লক্ষ্যে কাজ করে যাবে এই সংগঠনের মাধ্যমে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।