বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আওয়ামী লীগ নেতা মো.গোলাম হোসেনের পশ্চিম সহদেপুর ইউনিয়নে গনসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২:২৪ পিএম
কচুয়ায় আওয়ামী লীগ নেতা মো.গোলাম হোসেনের পশ্চিম সহদেপুর ইউনিয়নে গনসংযোগ

কচুয়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ মো. গোলাম হোসেন উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন।

১১মার্চ শনিবার বিকালে পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের সহদেবপুর, তুলপাই, প্রসন্নকাপ, মালচোঁয়া, নন্দনপুর এলাকায় গনসংযোগ ও পথসভা শেষে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো.গোলাম হোসেন।

এসময় তিনি বলেন,আমি প্রায় ৮ বছর যাবত কচুয়ার উন্নয়নে সর্বস্থরের জনগনের কল্যানে কাজ করে আসছি।

করোনাকালীন সময়ে কচুয়ার প্রত্যন্ত এলাকায় অক্সিজেন সহয়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেছি। আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার সাথে থাকবেন,আমি আপাদেরকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবো। তাই আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

Model Hospital

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মফিজুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জিদানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহাদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক আ.বাতেন সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো.আবুল বাশার, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.আলমগীর হোসেন,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইঞ্জি.জসিম উদ্দিন,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.মফিজুল ইসলাম,চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ চৌধুরী রুবেল প্রমুখ।

এসময় গনসংযোগ ও পথসভা অংশগ্রহন করেন,ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, শফিকুল ইসলাম মাস্টার, আমিন উদ্দিন, জহিরুল আলম টগর, মো.লিটন মুন্সি, সাধারন সম্পাদক আবু ইউছুফ, মনির হোসেন মেম্বার, শাহাদাৎ হোসেন পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মনির প্রধান, জেলা পরিষদের সাবেক সদস্য মো.জোবায়ের হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান মেম্বার, মোখলেছ মেম্বার, কামরুল ইসলাম, আব্দুল হালিম, পশ্চিম সহদেপুর ইউনিয়ণ যুবলীগের আহবায়ক আজাদ হোসেন গোহট উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক ওসমান গনী পলাশ, ইউনিয়ন যুবলীগ নেতা মো রোবেল হোসেন, আক্তার হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সমর্থক ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital