বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৪:০২ পিএম
কচুয়ায় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ

কচুয়া প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কচুয়া উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো.জাকির হোসেন প্রধানিয়া। হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান মো.মানিক হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে প্রধান শিক্ষক জাকির হোসেন বিএসসি ও সহকারি শিক্ষক মো.কামরুল হাসানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো.বিল্লাল হোসেন,কাদলা ইউপি চেয়ারম্যান মো.নুরে-ই-আলম রিহাত,কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো.আব্দুল হাই, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন মহন,বিশিষ্ট সমাজ সেবক মো.মাসুদ মিয়া প্রমুখ।

এসময় বিদ্যালয়ের প্রাক্তন,বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital