শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টেলিভিশন স্ক্রিনে পর্ণ ক্লিপ, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:৩৭ পিএম
টেলিভিশন স্ক্রিনে পর্ণ ক্লিপ, ভিডিও ভাইরাল

পাটনা রেলওয়ে স্টেশনে ইনস্টল করা টেলিভিশন স্ক্রিনে বিজ্ঞাপনের পরিবর্তে একটি পর্ণ ক্লিপ দেখানোয় সমস্ত রাজ্যের যাত্রীরা স্তম্ভিত হয়ে পড়ে।

রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিহারের পাটনা রেলস্টেশনের টিভি স্ক্রিনে ফুটে ওঠে পর্ন ভিডিয়ো। হতবাক হয়ে যান স্টেশনে উপস্থিত সব যাত্রীরা। যদিও ভিডিয়ো শুরু হতেই তৎপর হএ অঠেন যাত্রীরা এবং সময় নষ্ট না করেই খবর দেওয়া হয় সরকারী রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এর কাছে।

জিআরপি পদক্ষেপ নিতে দেরি করায়, তৎক্ষণাৎ এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে নামে আরপিএফ। ওই টিভি-র স্ক্রিনে বিজ্ঞাপন চালানোর জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা সংস্থা দত্ত কমিউনিকেশনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়। তাদেরকে অবিলম্বে ওই ক্লিপটি বন্ধ করতে বলা হয়। যদিও ততক্ষনে অনেকটা সময় পেরিয়ে যায় এবং স্টেশনে উপস্থিত মহিলা এবং শিশু সহ সকলের সামনেই চলতে থাকে পর্ণ ক্লিপটি।

পরে রেলওয়ের আধিকারিকরাও এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেন এবং দত্ত কমিউনিকেশনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। সংস্থাটিকে রেলওয়ে কালো তালিকাভুক্ত করেছে এবং তাদেরকে জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে।

Model Hospital

ত্র মারফত জানা গিয়েছে, রেলওয়ে স্টেশনে টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপন দেখানোর জন্য এজেন্সিকে যে চুক্তি দেওয়া হয়েছিল তা রেলওয়ের কর্মকর্তারা বাতিল করেছেন।

রেলওয়ে বিভাগ এই বিষয়ে পৃথক তদন্ত করছে বলেও জানা গিয়েছে।

অন্যদিকে, ভিডিয়োটি বিশেষভাবে শুধুমাত্র ১০ নম্বর প্ল্যাটফর্মেই চালানো হয়েছিল। এই বিষয়েও কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছেন বলে জানা গিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital