সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণপুর ডিগ্রি কলেজে শেখ রাসেল দেয়ালিকা’র উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৪:১৯ পিএম
নারায়ণপুর ডিগ্রি কলেজে শেখ রাসেল দেয়ালিকা’র উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে।

গত ৩০ অক্টোবর সকাল ১১ টায় কলেজের একাডেমিক ভবনের নিচতলায় শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন দেয়ালিকার উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস মো. শাহেদ খালেদ প্রধান শামসু,  মো. আবু সায়েম মাস্টার, মো. মানিক সরকার, মো. রাসেল প্রধান, মো. গোলাম রাব্বানী, মো. ইসমাইল হোসেন প্রধান।

অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু তনয় শেখ রাসেল বঙ্গবন্ধু পরিবারের একটি অংকুরিত ফুল ছিল। যা প্রস্ফুটিত হওয়ার আগেই ঘাতকদের গুলিতে ঝরে যায়। তিনি ছাত্র-ছাত্রীদের শেখ রাসেলের ত্যাগকে জীবন গঠনের প্রেরণা হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান।

উল্লেখ্য শেখ রাসেল দেয়ালিকাটি নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিজস্ব রচনাবলী দ্বারা সাজনো হয়।

Model Hospital

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেয়ালিকা কমিটির আহ্বায়ক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, সদস্য বিজন কুমার সরকার, মুহাম্মদ আরিফ বিল্লাহ, কুলসুম আক্তারসহ শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।