বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁসক রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর সামছুর রহমানের দায়িত্বভার গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:১৩ পিএম
চাঁসক রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর সামছুর রহমানের দায়িত্বভার গ্রহণ

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেসর সামছুর রহমান বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২টায় তিনি কলেজ ক্যাম্পাসে পৌঁছলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ প্রফেসর সামছুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘদিন প্রফেসর পদ শূন্য ছিল। এখন সেই শূন্যতা পূরণ হল। এর জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি প্রফেসর সামছুর রহমান তাঁর মেধা, সততা, কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতা দিয়ে চাঁদপুরের শিক্ষার্থীদের তথা চাঁদপুরবাসীর মন জয় করে নিবেন’’।

প্রফেসর সামছুর রহমান একজন ১৬শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা। চাঁদপুর সরকারি কলেজের যোগদানের পূর্বে তিনি খুলনার ব্রজলাল কলেজ (বিএল কলেজ) এ কর্মরত ছিলেন। তিনি দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান শাহ মোঃ মাছুম বিল্লাহ, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকবাল হোসেন খান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার এবং ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

Model Hospital

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।