শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শিক্ষা খাতে সরকারের নেয়া সকল পদক্ষেপ প্রশংসার দাবি রাখে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২:১৭ পিএম
শিক্ষা খাতে সরকারের নেয়া সকল পদক্ষেপ প্রশংসার দাবি রাখে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

শিক্ষামন্ত্রী ডাঃ  দীপু মনি এমপি বলেছেন বাংলাদেশ আজকে শিক্ষায়, যোগাযোগে, কৃষিতে, শিল্প উৎপাদনসহ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দ্রুত উন্নয়ন হচ্ছে না। এসব উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

তিনি গতকাল ৫ মার্চ বুধবার দুপুরে স্মার্ট বাংলাদেশ বিনিমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারী ও গৃহগহনা ২০২১ ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। ভালো রেজাল্ট করলে স্কুল ও পরিবারের সুনাম বৃদ্ধি পায়। এতে তোমরা ভালো স্থানে প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম অক্ষুন্ন রাখবে। আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা খাতে সরকারের নেয়া সকল পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। শিক্ষার মানোন্নয়নে প্রতিটি প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষা খাতে বিশেষ অবদান রাখছে সরকার।

সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

Model Hospital

পরিসংখ্যান ব্যুরো’র উপ-পরিচালক আজাদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সাহানাজ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদস সার্কেল ইয়াসির আরাফাত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আয়েশা আক্তার লিলি।

চাঁদপুর সদর উপজেলার মোট ৪৮টি উচ্চ বিদ্যালয়ের ২৮৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই উপহার তুলে দেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।