শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছোট্র শিশু আবদুল্লাহ প্রচন্ড গরমেও রোজা রাখলো

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ২:৪৩ পিএম
ছোট্র শিশু আবদুল্লাহ প্রচন্ড গরমেও রোজা রাখলো

মাত্র ৪ বছর বয়সে ছোট্র শিশু আবদুল্লাহ বিন হায়াম প্রচন্ড গরমকে উপেক্ষা করেও আল্লাহ্ তালার সন্তষ্টির জন্য পবিত্র মাহে রমজানের রোজা রাখলো। সে দীর্ঘদিন যাবত পুরো রোজা রাখার অধির আগ্রহ প্রকাশ করে যাচ্ছিল পরিবারের কাছে। সে অনেক দিন যাবত রোজা রাখার জন্য রাতে সেহরী খেলেও দিনের অর্ধেক সময় রোজা রেখে আর পানি পান না করে থাকতে নাপেরে রোজা ভেঙ্গে ফেলে। এভাবে সে গত ২২টি রোজার মধ্যে প্রায় ৮দিন চেস্টা চালায়।

সে সন্ধ্যা রাতের খাবার অথবা ভোর রাতে সেহরী খেয়ে দুপুর পর্যন্ত না’খেয়ে থেকে রোজা থাকার চেস্টা করে। পরে পরিবারের চাপে অথবা পানির প্রচন্ড তৃষ্ণা পেলে পানি পান করে ফেলে। এ ভাবে চলে যায় ২১তম পবিত্র মাহে রমজানের রোজা।

শুক্রবার(১৪ এপ্রিল) ২২ তম রোজার দিনে সে প্রচন্ড গরমের মধ্যেও অনেক কষ্ট স্বীকার করে আল্লাহ্ তালার অশেষ রহমতে রোজার ২২তম দিনে একটি রোজা রেখে শিশু আবদুল্লাহ বিন হায়াম মনের ভাষনা পূরন করতে পারলো। সে গতকাল বৃহস্পতিবার রোজার রাখার জন্য রাতভর জেগে থাকে।

ভোররাতে মাইকে যখন পবিত্র মাহে রমজানের সেহরী খান বলে মাইকিং করতে থাকে,তখন সে শব্দ পেয়ে সেহরী খেয়ে রোজা রাখার প্রস্ততি নেয়। আবদুল্লাহ বিন হায়াম সারা দিন পানি জন্য অনেক কষ্ট পেলেও তার দাদি শামছুন্নাহারের অনুপ্রেরনায় দিনটি অতিবাহিত করে রোজা রাখা সম্বব হয়েছে তার।

Model Hospital

শিশুর পরিচয় হলো সে চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ শওকত আলীর নাতি। সে শহরের হাসান আলী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্র। সে শহরের পশ্চিম নাজির পাড়া ছৈয়াল বাড়ি এলাকার বাসিন্দা প্রান পরিবেশক মো: হাসান আলী সেন্টুর এক মাত্র পুত্র। চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা হোসেন আলী মিন্টুর ভাতিজা। শিশুটির উজ্জল ভবিষ্যত কামনা করে সকলের কাছে মাহে রমজান মাসে তার জন্য দোয়া চেয়েছেন,শিশুর অভিভাবক,বাবা,মা,দাদা,দাদি ও কাকা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital