বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ২:৪৭ পিএম
কচুয়ায় উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা

কড়ইয়া ইউনিয়নে নৌকা প্রার্থী সালাম সওদাগরের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেয়া হচ্ছে । পাশে পালাখাল মডেল ইউনিয়নে মনোনয়ন পত্র জমা দিচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ ।

মো: রাছেল : পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে কচুয়া উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন। সেলক্ষ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। ব্যাপক উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা হচ্ছে।

মঙ্গলবার নৌকার মনোনয়ন প্রাপ্ত কড়ইয়া ইউনিয়নের আব্দুল সালাম সওদাগর পক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে, বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জিসান আহমেদ পাটোয়ারী। ৭নং সদর দক্ষিণ কচুয়ার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত আলী আজগর পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা হয়েছে। এছাড়া ১২টি ইউনিয়নে সদস্য পদে শর্তাধিক মেম্বার প্রার্থীর মনোনয়ন পত্র জমা হয়েছে। ক্ষমতাসীন দলের যারা মনোনয়ন পায়নি ওইসব মনোনয়ন বঞ্চিতরা বসে নেই। ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া গতকাল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে বেশকজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছেন- পাথৈর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল, ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জাহাঙ্গীর , এ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, এ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুর রহমান মুন্সী ও যুবলীগ নেতা সোহাগ মিয়া, কচুয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহীদ, ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ-সম্পাদক ইসমাইল হোসেন ভূঁইয়া, ১১নং দক্ষিণ গোহট ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।

মনোনয়ন বঞ্চিতদের অনেকেই প্রার্থী হবেন বলে জানিয়েছেন। বিএনপি দলীয় ভাবে নির্বাচন অংশ না নিলেও এ দলের বেশ কজন স্বতন্ত্র হিসেবে প্রার্থী হবেন বলে জানায়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital