শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিজ্ঞান বিষয়ক বক্তব্যে প্রথম সামি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ জুন, ২০২৩, ৯:২৪ পিএম
চাঁদপুরে বিজ্ঞান বিষয়ক বক্তব্যে প্রথম সামি

জেলা প্রশাসন চাঁদপুর কতৃক আয়োজিত ২ দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ এর বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তব্যে প্রথম স্থান অধিকার করেন মুজতাহিদ বিন মাসুম(সামি)। মুজতাহিদ বিন মাসুম সামি বাবুরহাট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ইতিপূর্বে সামি চাঁদপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ একক বিতর্কে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অধিকার করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি মহোদয় এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চাঁদপুর, জনাব মোঃ মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর অসিত বরণ দাশ, মেয়র চাঁদপুর পৌরসভা, জনাব মো: জিল্লুর রহমান জুয়েল।

চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসানের সভাপতিত্বে উক্ত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ আয়োজিত হয়।

৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ এ অংশ নেওয়া ৫০ জন মেধাবী শিক্ষার্থীদেরকে স্মারক সনদপত্র এবং ১২ জন বিজয়ী শিক্ষার্থীদেরকে বই এবং ক্রেস্ট উপহার দেওয়া হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩ জুন) মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital