বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে চলাচলের পথ অবরুদ্ধ করে চাচাতো ভাইকে হত্যার হুমকি

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১০:০৮ পিএম
মতলব উত্তরে চলাচলের পথ অবরুদ্ধ করে চাচাতো ভাইকে হত্যার হুমকি

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে এক ব্যাংক কর্মকর্তার পথ অবরুদ্ধ করে রেখেছেন চাচাতো ভাই। শুধু তাই নয় এ বিষয়ে কথা বলতে গেলেই একাধিক হুমকি ধামকি ও মেরে ফেলার ভয় দেখিয়েছে।

এ ঘটনায় মতলব উত্তর থানায় দক্ষিণ রামপুর গ্রামের জসিম আহমেদের ছেলে আহমেদ মোহামম্মদ আলী (৪৩) বাদী হয়ে সাধারণ ডায়েরী (জিডি) করেন।

এতে বিবাদী করা হয়েছে, আমিনুল এহসান প্রকাশ ফেরদৌস (৫২), পিতা-মৃত গোলাম মোস্তফা বকাউল, গোলাম মোস্তফা খান (৫৭), পিতা-মৃত জমির খাঁ, মরিয়ম আক্তার (৪৫), স্বামী-গোলাম মোস্তফা খান, পিতা-গোলাম মোস্তফা বকাউল, কাওছার আহামোদ প্রকাশ বাবু (৩৫), পিতা-মৃত গোলাম মোস্তফা বকাউল, মোঃ নাছির উদ্দিন (৩২), পিতা- গোলাম মোস্তফা খান, মাহামুদুল হাসান (২৭), পিতা- গোলাম মোস্তফা খান, জিসান খান (২৫), পিতা- গোলাম মোস্তফা খান, সর্বসাং-দক্ষিন রামপুর।

অভিযোগে বাদী আহমেদ মোহামম্মদ আলী উল্লেখ করেন এবং সাংবাদিকদের বলেন, মতলব উত্তর উপজেলার ছোট চরকালিয়া মৌজায় ৮৪৬নং খতিয়ানে বিএস ৪১৮নং দাগে ১০ শতক বাড়ী, তফসিল ভূমির চৌহদ্দি। উত্তরে- মাহফুজা বেগম, দক্ষিনে- সরকারি রাস্তা, পূর্বে- ফেরদৌস গং, পশ্চিমে- পুকুর ও ঈদগা মাঠ অত্র চৌহদ্দির মধ্যে বাদীর ১০ শতক ভূমির মধ্যে আমি আমার নিজ ভূমিতে দীর্ঘদিন যাবত গৃহ নির্মাণ করে বসবাস করে আসছি। উক্ত বিবাদীরা আমার দখলের ভূমি জোরপূর্বক দখল করার ষড়যন্ত্র করিতেছে। গত ১০ ফেব্রুয়ারী উক্ত বিবাদীরা জোরপূর্বক ভাবে আমার চলাচলের সামনে সরকারি জায়গায় জোরপূর্বক টিনের ঘর তোলে আমার বাড়ীতে চলাচল করার বাধা প্রদান করে। আমি বিবাদীদের এহন কাজের প্রতিবাধ করিলে, উক্ত বিবাদীরা মারধর করার জন্য আক্রমন করে এবং প্রকাশ্যে হুমকি প্রদান করে যে, আমার চলাচলের পথ বন্ধ করে দিবে। বিবাদীদের এরুপ কার্যকলাপের প্রতিবাদ করিলে আমাকে বিভিন্ন গালমন্দসহ হুমকি প্রদান করে।

Model Hospital

পরে গত ৩ জুন আমার চলাচলের রাস্তার উপর ঘর তুলে আমার বাড়ি হইতে বাহির হওয়ার পথ বন্ধ করার চেষ্টা করিলে, আমি তাতে বাধা প্রদান করি। এখন বিবাদীরা আমাকে বিভিন্ন গালমন্দ সহ আক্রমন করে। আমার শোর চিৎকার শুনিয়া উল্লেখিত সাক্ষীগন সহ আশ পাশ হইতে অন্যান্য লোকজন আগাইয়া আসলে, উক্ত বিবাদীরা উপস্থিত লোকজনদের সম্মুখেই প্রকাশ্য হুমকি প্রদান করে যে, এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করিবে বলিয়া ভয়ভীতি প্রদান করে। উক্ত বিষয়ে যদি কেউ সাক্ষ্য প্রদান করিলে তাকেও হত্যার হুমকি দেয়। উক্ত বিবাদীরা যে কোন সময় আমার চলাচলের উপর ঘর নির্মাণ করিয়া চলাচলের পথ বন্ধ করে দিতে পারে উক্ত স্থানে আমি বাঁধা প্রদান করলে, বিবাদীরা আমার জায়গা জোরদখল করিবে এবং বিবাদীগন কর্তৃক ঘটনাস্থলে শান্তি, শৃংখলা ভঙ্গ সহ আইন শৃংখলার অবনতি ঘটার সম্ভবনা রয়েছে বিধায় আমি ঘটনা সংক্রান্তে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে দেখাইয়া শুনাইয়া আইনী সহায়তা পাওয়ার আশায় থানায় অত্র অভিযোগ দায়ের করি।

ঘটনার বিষয়ে জানতে সরেজমিনে গেলে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন বিবাদীরা। এবং এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। বিবাদী গোলাম মোস্তফা খান তার শ্বশুর বাড়ি থেকে সম্পত্তিগত বিষয়ে মানুষের খারাপ আচরণ এবং হুমকি ধামকি দিয়ে আসছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। পরবর্তীতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ