বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পশ্চিম হোসেনপুরে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ১:৪১ পিএম
পশ্চিম হোসেনপুরে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে। পশ্চিম হোসেনপুর গ্রামের মনির হসেন মাল গংদের সম্পত্তি দখলের পায়তারা চলছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে।
জানা যায় হোসেনপুর গ্রামের মৃত জলিল মালের ছেলে বজু মাল (৬২),বজু মালের ছেলে আল আমিন মাল (২৪), মমিন মাল (৩০),নুরুল হক মালের ছেলে মজিব মাল (৪৭) মৃত  খালেক মাল গংদের সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে।
মনির হোসেন মাল তাদের সম্পত্তির  চাষাবাদের জন্য গেলে বজু মালগং বিভিন্নভাবে বাধা, হুমকি-ধমকি দিয়ে আসছে।এমনকি জমিতে গেলে হালের চাষাবাদের মিশিন উঠিয়ে দিচ্ছে। রবিবার মনির হোসেন মাল তাদের সম্পত্তিতে হাল চাষ করতে গেলে বজু মাল তাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধোর করে। পরে মনির মাল উপায়ান্তর না পেয়ে  ৯৯৯ ফোন করলে চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ মজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যার যেখানে অবস্থান সেখানে চাষাবাদ করার জন্য নির্দেশ প্রদান করেন।
মৃত খালেক মালের ছেলে মনির হোসেন মাল জানান, বজু মালগং দীর্ঘদিন যাবত অযৌক্তিকভাবে আমাদের কাছে ৩০শতাংশ সম্পত্তি দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে স্থানীয় ভাবে বসে উভয়ের কাগজ পত্র দেখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। পরে উভয়ের  কাগজপত্র নিয়ে বসে দেখা যায় উল্টো বজু মালগং  পৌনে ২৪ সম্পত্তি বেশি  দখল করে আছে। সে সম্পত্তি ছাড়া তো দূরের কথা সে উল্টো আমাদের সম্পত্তি দখলের জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করছে।
বর্তমানে মনির হোসেন মাল বজু মাল গংদের কারনে চরম নিরাপত্তাহীনতায় আতংকে রয়েছে, এজন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital